ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন প্রবাসীরা। ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার বাংলাদেশ দুতাবাসের আয়োজনে দূতাবাসের হলরুমে এই আয়জন করা হয়।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং বঙ্গবন্ধু স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠান চলাকালীন সময় মনিটরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা চালানো হয়।
সমাপনী বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং প্রবাসী বাংলাদেশীদের নানান সুখ-দুঃখ কথা তুলে ধরেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
তিনি বলেন, যার জন্ম না হলে বালাদেশ হত না। ৭মার্চ যার ডাকে সাড়া দিয়ে বাঙালী জাতি সেদিন ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল। সেই জাতির জনকের জন্য আমরা গর্বিত।
সভায় উপস্থিত ছিলেন, দূতাবাসে তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি সহ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী।