মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব: রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন দূতাবাসের আইন সহকারী মো: সাদেক হোসেন, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন দূতাবাসের মিনিষ্টারর এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিষ্টার ডক্টর মো: আবুল হাসান, ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, কবি শাহজাহান চঞ্চল প্রমুখ ।
বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ব্যাপকভাবে উদযাপন করতে সকল ধরণের প্রস্তুতি চলছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকদের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে এবং সকলের সহযোগিতা নিয়েই প্রোগ্রাম বাস্তবায়ণ হবে।