রানা সাত্তার, চট্টগ্রাম: দেশের অন্যান্য জায়গার মত এবার চট্টগ্রামেও বাড়ছে তীব্র শীত।থেমে থেমে শৈত্যপ্রবাহ বইছে। প্রচন্ড শীতে অসহায় দুস্থ মানুষ কষ্ট পেতে শুরু করে বিভিন্ন জেলা, উপজেলা ও উপকূল এলাকাতে। তাই শীতার্তদের জন্য শীতবস্ত্র মাথায় বহন করে আনোয়ারা গহিরা, সরেঙ্গা, জুঁইদন্ডী বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসলো আনোয়ারা নিউজ পোর্টালের একমাত্র অঙ্গসংগঠন ‘স্বপ্নবাজ’।
শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে গরীব ও অসহায় মানুষ গত কয়েকদিনের হাড় কাপানো ঠান্ডায় সীমাহীন দূর্দশায় দিন কাঠছে এইসব অসহায় মানুষদের। ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে যে পরিমান পোষাকের প্রয়োজন অনেকেরই তাও নেই।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত নিউজ পোর্টাল (স্বপ্নবাজ) পরিচালক এ এইচ এম নিজাম চৌধুরীর, প্রধান সম্পাদক আবদুর রহিম জিলানী, এডমিন নজরুল ইসলাম খোকা, এডমিন মনছুরুল হক, এডমিন আর জে রাশেদ, এডমিন আরিফুল ইসলাম মাহিন, মডারেটর মুহাম্মদ মনিরুল ইসলাম, স্বপ্নবাজ আশিক, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।