মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার রাতে প্রবাসের ক্লান্তিময় জীবনে কিছুটা প্রশান্তি আনার লক্ষে রিয়াদস্থ বাথার প্রাণকেন্দ্র বাংলাদেশি আল উজির গার্মেন্টস ব্যাবসায়ীদের উদ্যোগে শীতকালীন প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলায় দুটি দল অংশগ্রহণ করেন- লাল দল এবং হলুদ দল। হলুদ দল, লাল দলকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত উজির ব্যবসায়ীদের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়েছে।
এরপর শুরু হয় রিয়াদের স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, গ্রামের নজোয়ান হিন্দু মুসলমান গানের তালে তালে উপস্থিত প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে। রাতের খাবারের শেষে, র্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
খেলার মাঠে খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা দিতে রিয়াদ বাথা বাংলাদেশি ঢাকা মেডিকেল সেন্টারের চিকিৎসা দল উপস্থিত ছিলেন।