মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে। এ স্লোগান নিয়ে বাংলাদেশ দুতাবাসের হল রুমে দুতাবাসের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স মো: মনিরুজজামানের সভাপতিত্বে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস।
দুতাবাসের প্রধান মো: বশির এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন কনসুলার সহায়ক মো: মহিউদ্দিন পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ বৈদেশীক মন্ত্রীর বাণী পাঠ করে শুনান দুতাবাসের প্রধান মো: বশির। জর্ডানের দুতাবাসের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আসা জর্ডনে কর্মরত ব্যবসায়িক, রাজনৈতিক দলের নেতা সাংবাদিক ও ভিবিন্ন শ্রেণি ও পেসার মানুষ।
বক্তব্যে রাখেন প্রবাসী বাংলাদেশী কল্যাণ সমিতির সভাপতি জনাব জালাল উদ্দিন বশির, কুহিনুর, রেজাউল করিম, মেজবাহউল হক ও স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের সভাপতি সাংবাদিক জনাব রাশেদ কাদের। চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স মো: মনিরুজজামান বলেন আমরা হচ্ছি বীরের জাতি। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার যায়গা থেকে আমাদের কাজ করতে হবে। আমরা যে যেই দেশে থাকি সে দেশের আইন কানুন মেনে চলতে হবে সেই দেশের মানুষেকে সম্নান করতে হবে। দুতাবাসের কর্মকর্তারা সকল প্রবাসী বাংলাদেশীদের পাশে সবসময় আছে এবং থাকবে।
তিন আরও বলে আমাদের অর্থ ও জনবল কম। তা দিয়েই সবাইকে হাসিমুখে সেবা দেয়ার কথা অঙ্গীকার করেন। কিছু কিছু দালালদের জন্যে যেন আমাদের দেশের ভাবমুর্তি ক্ষুন্ন না হয় সেজন্য সকল প্রয়োজনে দুতাবাসে যোগাযোগ করার কথা বলেন। ভালো কাজ দিয়ে আমরা যেন বিশ্বের মানুষের কাছে সেরা জাতি হিসাবে পরিচিতি লাভ করতে পারি। পরিশেষে তিনি প্রবাসী বাংলাদেশীদের কিছু দাবি দাওয়ার উত্তর দেন ও তা পুরণের আশ্বাস দেন।