মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এর সভাপতিত্বে দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তলন, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মেহেদী হাসান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর হুমায়ুন কবির, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম ১ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট উইং এর প্রথম সচিব কাজী নুরুল ইসলাম।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো: নজরুল ইসলাম, মিনিস্টার এস এম আনিসুল হক, ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী।

বক্তব্য রাখেন, রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সভাপতি ডক্টর রেজাউল করিম, যুবলীগ সভাপতি এম এ জলিল, জিয়া উদ্দিন বাবলু, ইঞ্জিনিয়ার আবদুর সবুর খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোফরান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ জামাল, কর্মজীবীলীগের সভাপতি হাজী আলমগীর মন্ডল, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়, কবিতা পাঠ করেন মোহাম্মদ আবুল বশির, কৃষকলীগের আহবায়ক গিয়াস উদ্দিন মজুমদার, ফয়েজ উদ্দিন লাভলু, মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস।
মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রবাসীদের ফ্রি সাস্থ্যসেবা দেয়া হয়।