কোলকাতা, ভারত প্রতিনিধি: সম্প্রতি প্রবাস মেলা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ কোলকাতা সফর করেন। সেসময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার গুণী মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদেরকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার দেন। তারই অংশ হিসেবে কোলকাতায় বাচিকশিল্পী স্নিগ্ধা দাশ ও লেখক অসীম মুরশেদ এর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
স্নিগ্ধা দাশ, কলকাতার বিশিষ্ট বাচিকশিল্পী, পেশায় মেডিকেল পার্সোনেল হলেও নেশায় তিনি অদ্যন্ত শিল্পী। বিগত সময়ে অনেক টেলিফিল্মে কাজ করেছেন। একসময়ে তিনি এফ.এম-এর সঙ্গেও যুক্ত ছিলেন। ইদানিং বাংলা ছবিতে তিনি কণ্ঠ দিচ্ছেন। তাঁর ইউটিউব চ্যানেল অফবিটে অনেক কাজ প্রশংসিত হয়েছে।
অসীম মুরশেদ, পেশায় একজন লেখক, নেশায় চিত্রনাট্যকার। তার কাহিনী ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছে বাংলা ছায়াছবি “এ তুমি কেমন তুমি”। গতবছরই বাংলাদেশের পেন্সিল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ “নৈঃশব্দের অনুরণন”।
তারা প্রবাস মেলা হাতে পেয়ে এর ভূয়সী প্রশংসা করেন।