আখি সীমা কাওসার,রোম, ইতালি প্রতিনিধি: ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে তরপিনাত্তারায় স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্সর রুমে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সভাপতি বৃহত্তর সিলেটের কৃতিসন্তান ইউকে প্রবাসী ফারুকুল আলম ফখরুলকে জালালাবাদ এসোসিয়েশন ইতালির আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এর পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জায়েদুল হক মুকুল এর প্রাণবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হাফিজ মিছবাহ উদ্দিন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে থেকে আগত জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সভাপতি ফারুকুল আলম ফখরুল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, রোম বিডি স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক আহবায়ক ফজলুর রহমান, এম ডি রানা খান, সাবেক সহ সভাপতি এম ডি মজির উদ্দিন, এম ডি আব্দুল ওয়াদুদ জালালাবাদ এসোসিয়েশন ইতালির প্রধান নির্বাচন কমিশনার ওলিউল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সিলেট সিটি ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল।
এছাড়াও সামাজিক সংগঠনের মধ্যে বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ, জালালাবাদ স্পোটিং ক্লাব, মন্তেভেরদে বৃহত্তর সিলেট এসোসিয়েশন সহ রোমের সামাজিক আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সবাই জালালাবাদ এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সাবেক সিনিয়রদের হাতেগড়া জালালাবাদ আজ বর্তমান কমিটির সামাজিক মানবিক কাজে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে যা প্রশংসার দাবিদার । তারা আশা পোষণ করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির বাংলা কমিউনিটিকে সুন্দরভাবে এগিয়ে নেয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ।
বিভিন্নজনের বক্তব্যের পরে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সংবর্ধিত অতিথি ফারুকুল আলম ফখরুলকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । শেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।