আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে বাংলাদেশি সালোয়ার-কামিজ শাড়ির প্রথম বিক্রয় কেন্দ্র সুলতানা ফ্যাশন। ইতালির রোমে বাংলাদেশি ট্রাডিশনাল ড্রেস বিক্রয়ের প্রথম মহিলা উদ্যোক্তা সুলতানা ফ্যাশনের কর্ণধার (রোম ইতালির তুরপিনাতারায় অবস্থিত এই স্বনামধন্য ফ্যাশন হাউজ ) সুলতানা ফাহমিদা। সম্প্রতি প্রবাস মেলা’র ইতালি (রোম) প্রতিনিধি আখি সীমা কাওসার প্রবাসী গুণী এই ব্যবসায়ীর হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।
এসময় সুলতানা ফাহমিদা বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরায় প্রবাস মেলা’র কলাকুশলীদের ধন্যবাদ জানান। তিনি পত্রিকাটির ভবিষ্যত সাফল্য কামনা করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।