এ.এস.রানা, চট্টগ্রাম: বিজয়ের মাস উপলক্ষে বারশত বোয়ালিয়ায় এক দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হইবে। বোয়ালীয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে আগামী ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ফ্রি চক্ষু দেখা হবে। উক্ত আয়োজনে জালালাবাদ চক্ষু হাসপাতাল সহযোগীতা করবে।
জানা গেছে, শুক্রবার সকাল নয়টা থেকে রোগী দেখা শুরু করবেন বিশেষজ্ঞ ডাঃ ও সার্জনরা। এ সময় ছানি অপারেশন, ল্যান্স স্থাপন, ওজন মাফাসহ শারীরিক সচেতনতা নিয়ে আলোচনা করা হবে। যে সব রোগীকে চোখ অপারেশনের জন্য বাছাই করা হবে ওইসব রোগীদেরকে পরবর্তী অপারেশন এর তারিখ ও দিকনির্দেশনা দেয়া হবে।
সকাল ৯ টায় ফাউন্ডেশন এর সভাপতির পক্ষে সাধারণ সম্পাদক কামাল হোসেন ও প্রধান অতিথি সম্মিলিতভাবে চক্ষু শিবিরের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত থাকবেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন জানু মুঠোফোনে বলেন, আগামী ৬ ডিসেম্বর সবার উপস্থিতি কামনা করছি। যারা রোগী হিসাবে আসবেন তারা ফ্রি সেবা নিবেন আর যারা সাথে আসবেন বা আমাদের পাশে আছেন সবার সহযোগিতা কামনা করছি। সেই সাথে সংগঠনের সদস্যদের সময় দেয়ার জন্য অনুরোধ করছি।