মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ প্রবাসী বাংলাদেশ, ভারত, পাকিস্তানি নারী উদ্যোক্তাদের উদ্যোগ আল হোসি কমিউনিটি সেন্টারে শীতকালীন ত্রিদেশীয় মিনাবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজনে ছিলেন বাংলাদেশের পক্ষে রুবিনা সুলতানা, ভারতের সিমি নাভিদ ও পাকিস্তানের ফারজানা দস্তগীর।
মেলার উদ্যোক্তারা বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তৈরী পণ্য, শিল্প, সংস্কৃতিকে বিদেশীদের কাছে তুলে ধরা। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা নাচ, গান ও নাটকের মাধ্যমে নিজ দেশে সংস্কৃতি তুলে ধরে আগত দর্শকদের মাতিয়ে তোলে।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন ঢাকা মেডিকেল সেন্টার, প্রবাসী সেবা কেন্দ্র, প্রাণ কোম্পানি, প্রিমিয়াম সুইটস, রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
শেষে র্যাফেল ড্রয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে আর্কষণীয় পুরস্কার বিতরণ করা হয়।