হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক জেনোসাইড (গণহত্যা) ও প্রতিরোধ দিবস। এই দিবসটির স্মরণে জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
নিউইয়র্কে এসব কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ ডাইভার্সিটি প্লাজায় জেনোসাইডে ভিকটিমদের স্মরণে র্যালি এবং মোমবাতি প্রজ্জলন।
সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইস্টস্থ খাবারবাড়ী চইনিজ রেসউরেন্টে (লোয়্যার লেভেল) এ “আন্তর্জাতিক জেনোসাইড (গণহত্যা) দিবসের তাৎপর্য ও একাত্তরের বাংলাদেশে সংগঠিত জেনোসাইড (গণহত্যা)’র আন্তর্জাতিক স্বীকৃতি” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র’র সভাপতি ডঃ প্রদীপ রঞ্জন কর এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মঞ্জুর চৌধুরী অনুষ্ঠানের সকল কর্মসূচিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।