সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন প্রতিনিধি: ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩.৩০ ঘটিকায় মুক্তারদ্বীপ বাহরাইনের রাজধানী মানামা ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের প্রবাসীদের কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কার্যকরী কমিটির অর্থ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় এবং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিল্লুর রহমানেরর সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠানে কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন বাহরাইন এর কমিটি গঠন সম্পন্ন হয়।
শিক্ষা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম কে লক্ষ্য এবং উদ্দেশ্য করে কামারচাক ইউনিয়নের কৃতিসন্তান, সৎ ও দক্ষ্য, বিশিষ্ট সমাজসেবক, কামারচাক ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত গভর্নিং বডির সভাপতি অলিলা গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান কামারচাক ওয়েলফেয়ার এসোসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্ঠাতা হিসেবে আগামী ২০২০ ও ২০২১ সালের কমিটি গঠন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর (অব,) মেজর জেনারেল কে এম মমিনূর রহমান। মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী শেখ হামুদ সালমান আহমেদ হামুদ আল খালিফা (বাহরাইনী), বাংলাদেশ সমাজ সভাপতি জহির উদ্দিন মোহাম্মাদ বাবর, সাধারণ সম্পাদক এম এ হাসেম। চেয়ারম্যান লিন্নাস মেডিক্যাল সেন্টার জসিম উদ্দিন, জালাবাদ কমিনিউটি সভাপতি আক্তার হোসেন কাচা মিয়া, জালালাবাদ এসোসিয়েশন সভাপিত কয়েছ আহমেদ, বাহরাইন প্রেসিডেন্ট হিন্দু মহাজোট – বকুল সুত্রধর, বাহরাইন সেক্রেটারি হিন্দু মহাজোট বিষ্ণু দেব।
এছাড়াও বাহরাইনের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নবীন-প্রবীণের সমন্বয়ে ৫১ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত সভাপতি করা হয় মাওলানা নুরুল ইসলামকে। এছাড়া সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিদ (আছিদ), সাধারণত সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, সহকারী সা. সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ। নৈশভোজের মাধ্যেম অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।