মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: জর্ডানের রাজধানীর আম্মানের স্পোর্টস সিটিতে স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন বনাম সবুজ বাংলা ড্যান্স একাডেমীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন ৩-২ গোলে সবুজ বাংলা ড্যান্স একাডেমীকে পরাজিত করে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরকম প্রীতি ম্যাচ আয়োজন করায় ক্লাব দুটিকে ধন্যবাদ জানান জর্ডানে বসবাস রত বাংলাদেশিরা।
তারা জানান, খেলাধুলা ও সাংস্কৃতি আয়োজনের মধ্যে প্রবাসীদের মধ্যে এক মিলনমেলা ও সেতু বন্ধন তৈরী হয়। খেলা উপভোগ করেন জর্ডানে বসবাসরত ব্যবসায়ী, সমাজসেবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনে সভাপতি জনাব রাশেদ কাদের বিজয়ী ক্লাবকে অভিনন্দন জানান।