প্রেস রিলিজ: আগামীকাল ১ নভেম্বর ২০১৯ শুক্রবার দুবাইভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় সুগন্ধি উৎপাদন এবং বিপণনকারী কোম্পানি আল হারামইন পারফিউমস এর বাংলাদেশ, বাহরাইন ও ওমানে তিনটি শো রুম এর উদ্বোধন হবে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম শপিং মল সীমান্ত সম্ভারে বিকাল ৪.৩০ ঘটিকায়, বাহরাইনের মানামার দানা মল (Dana Mall) এ স্থানীয় সময় ৪ টায় এবং ওমানের লুলু হাইপার মার্কেট, আল সুয়াক (Lulu Hypermarket, Al Suwaiq, North Al Batinah) এ স্থানীয় সময় ৪ টায় শো রুমগুলোর উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। তিনি বাংলাদেশে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি। মাহতাবুর রহমান নাসির পারফিউম ব্যবসায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী। ব্যবসায়ের মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত হলেও বর্তমানে সেটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।