লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল যুক্তরোষ্ট্রের লস এঞ্জেলসে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী বিখ্যাত গায়ক শ্যাগি ও ২০১৯ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত জনপ্রিয় গায়ক অ্যানুয়েল এএ’র সাথে একসঙ্গে বসে বাস্কেটবল খেলা দেখলেন।
এ সম্পর্কে পায়েল বলেন, লস এঞ্জেলসের একটি মাঠে ক্লিপার্স বনাম স্পুর্সের খেলা ছিল। এই খেলা দেখতে হাজির হন আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গন মাতানো এই দুই তারকা। সেখানেই তাদের সাথে আমার দেখা হয়।
তিরি আরও বলেন, আমার খুব পছন্দের দুইজন মিউজিক স্টার শ্যাগি ও অ্যানুয়েল। গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে তাদের দেখা পেলাম। বন্ধুত্ব হতে সময় লাগেনি। তারাও আমার কাছে আমাদের দেশের খোঁজ নিয়েছে। তাদের ব্যবহার ছিল খুবই বিনয়ী।তাদের সাথে বেশ চমৎকার কিছু সময় কাটিয়েছি।’