মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী সমিতির সভাপতি ও এনটিভি মক্কা, দৈনিক পূর্বকোণের সৌদিআরব প্রতিনিধি কামাল পারভেজ অভির পৈত্রিক সম্পত্তি জবরদখলের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদিআরব বৃহত্তর ফটিকছড়ি প্রবাসী সমিতির সংগঠনের উপদেষ্টা সফিউল আজম, সাধারন সম্পাদক শাহাদাৎ হাসান, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন বাপ্পু, সাংগঠনিক সম্পাদক সাহেদুল আলম সাহেদ, আন্তর্জাতিক বিষয়য়ক সম্পাদক লোকমান হাকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ রায়হান, দপ্তর সম্পাদক আবুল হাসনাত নয়ন সহ সমতির অন্যান্য নেতৃবৃন্দরা।
তারা অনতিবিলম্বে সৌদি প্রবাসী সাংবাদিকের জায়গাটি দখল মুক্ত করার জন্য বাংলাদেশ সরকার ও ফটিকছড়ির মাননীয় এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সহ স্হানীয় পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।