মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারে আসুন, স্বাস্থ্যসেবা গ্রহণ করুন এই স্লোগান কে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি হিসাবে সদ্য যোগদানকারী বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী ২২ অক্টোবর বিকালে রিয়াদস্থ বাথা ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শন ও মেডিকেলের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, স্পনসর বান্দর বীন নায়েফ আল হার্তি, ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আরমান হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর মোঃ সফি উল্লাহ, অ্যাডভারটাইজিং ডিরেক্টর আতিকুর রহমান শিকারী, মার্কেটিং ডিরেক্টর মোঃ আকতার হোসেন, মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় প্রমুখ।
প্রবাসের মাটিতে দেশীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিগ্রেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী এবং দূতাবাসের পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে দেয়া হবে বলেও তিনি জানান।