প্রবাস মেলা ডেস্ক: নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগান কে সামনে রেখে ১৯ অক্টোবর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ঠাকুরবাজারস্থ প্রধান কার্যালয়ে শিক্ষানুরাগী হিসাবে সূচিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অপরূপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা মোঃ আবুল কালাম আযাদ ও অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় কে সংর্বধনা প্রদান করা হয়।
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আমরুজ্জামান সবুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি অপরূপা নাট্যগোষ্ঠীর উপদেষ্টা কাজী হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, শাহরাস্তি মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর সহ সভাপতি শিল্পী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রকি সাহা, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, সহ সম্পাদক নাজমুন নাহার মৌসুমি, সদস্য হিয়া দে, জয়া রানী দে, ছাইদুল ইসলাম, সাবরিনা মঞ্জু, ফাতেমা আক্তার, রৌশন আরা বেগম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, শামছুন নাহার, সরস্বতী দে প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৬ সাল থেকেই একমাত্র শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী সামাজিক ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন করে যাচ্ছে। যা অন্য কোন সংগঠন করতে পারেনি, দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত সরকারি কোন অনুদান ছাড়াই ব্যাক্তিগত উদ্যোগে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সংগঠন চালিয়ে যাচ্ছেন। সকলের উচিত সংগঠনকে সহযোগিতা করা।