কুয়ালালামপুর, মালয়েশিয়া: সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আরিফুল হকের মালয়েশিয়া আগমন উপলক্ষে সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া এর উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর রাত ১১.৩০ ঘটিকার সময় কুয়ালালামপুর এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ফেডারেশনের সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্তিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সহ-সভাপতি মহসিনুল কুদ্দুস তালুকদার, সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার উপদেষ্টা আতিকুর রহমান বেলাল, মো এনামুল হক, রুহেল শেখ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দিলওয়ার হোসেন, সহ- সভাপতি মিজানুর রাহমান মাসুম, সহ-সভাপতি শাহ শাহিন ও উসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, ইমরান আহমেদ শিপন।
এছাড়াও আরও উপস্তিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কৌষিক আহমদ পাভেল ও জুবেদ আহমদ ও সহ-সাংগঠনিক জাহেদ আহমদ সহ ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেট উন্নয়নে তার বিভিন্ন মাষ্টার প্লানের কথা জানান এবং সিলেট সিটিকে কুয়ালালামপুরের চেয়েও উন্নত করার প্রতিশ্রুতি দেন এবং দলমত নির্বিশেষে সিলেট কে এগিয়ে নিতে প্রবাসী সহ সবার সহযোগিতা কামনা করেন। সিলেট একটি উন্নত নগরি হিসাবে সিলেট বাসীর কাছে উপহার দিতে উনি প্রানান্ত কর প্রচেষ্টা চালাচ্ছেন বলেও জানান।
প্রবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্স প্রেরণে যে অবদান ও প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রশংসা যোগ্য ভূমিকার জন্য সিলেট ডায়নামিক ফেডারেশন সহ সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সংবর্ধনা ও মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে মেয়রকে অভ্যর্থনা জানান।