আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সিডনিতে বসবাসরত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি সিডনির মাউন্ট আনান বোটানিক গার্ডনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো।
সিডনির দ্য অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেনে এআইইউবিয়ান প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবে স্বপরিবারে অংশগ্রহণ করেন। সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে বড় ও ছোটদের জন্যও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে এবং পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যাহ্নভোজ ও অপরাহ্ন চা-চক্রের আয়োজন করা হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এক্স-এআইউবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন গঠিত হয় এ বৎসর। আনুষ্ঠানিকভাবে সংগঠনটির এটাই প্রথম অনুষ্ঠান এবং এখন থেকে তাঁরা নিয়মিতভাবে প্রতি বছর বসন্ত উৎসবের আয়োজন করবে।
উল্লেখ্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যা রাজধানী ঢাকায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।