ক.ম.জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার , কনসাল জেনারেল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানা যায় যে, আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২০১৯ শুক্রবার ও শনিবার সৌদির খামিস মোশায়েতস্থ খালেদিয়া বিন নাজি সুপার মার্কেটের উত্তর পার্শ্বস্থ পুরাতন পোস্ট অফিসের সম্মুখস্থ আল ঈমান মাদ্রাসার হল রুমে বাংলাদেশ কনস্যুলেট (জেদ্দা) টীম অবস্থান করবেন ।
শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন ।
খামিস মোশায়েত সহ পার্শ্ববতী এলাকার বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবাগ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেল এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয় ।
এতে আরো জানানো হয় যে, ঐদিন প্রবাসীদের ওয়েজ র্আর্নাস কল্যাণ র্বোড এর সদস্য পদ (প্রবাসী র্কাড) নিবন্ধন করা হবে ।