রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ১৩ অক্টোবর রবিবার কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের প্যারিসের একটি অভিজাতহলে ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইসহাক মিয়া সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি -আলী হাসান সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাব্বির চৌধুরী, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক, মোঃ সিপার মিয়া, খায়রুল আমিন খসরু, অজয় দাশ, আব্দুল হান্নান কুঠি। নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো: ইসহাক মিয়া।

২য় অধিবেশনে নব নির্বাচিত সভাপতি -নাজিম উদ্দিনের সভাপতিত্বে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক- ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আবুল খায়ের, হাসান সিদ্দিকী, সাইদুর রহমান,আব্দুল বাসিত সুমন, কয়সর আহমদ, সাতির আলী, আলাল খান, অলিদ আহমদ, আব্দুল হক, ওয়াহিদ মিয়া, কাজল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, ইমন আহমেদ, ম্যাক নাজির, হোসেন সিদ্দিকী, নাজমুল হোসেন, বাচ্চু সিদ্দিকী, মনসুর আহমদ, জালাল উদ্দীন, জিল্লুর রহমান লিলু প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১০ বছর থেকে কুলাউড়াবাসীর সুখে, দুঃখে পাশে থেকে কখনো সময় বন্যার্তদের কখনো অসহায় ব্যক্তির চিকিৎসা বা বিভিন্ন সময় সবার সহযোগিতায় কুলাউড়াবাসীর পাশে থাকার চেষ্টা করা হয়েছে। আগামীতেও দল মতের উর্ধ্বে উঠে সে চেষ্টা অব্যাহত থাকবে বলে বক্তারা জানান।
সভা শেষে উপদেষ্টা মন্ডলী ও কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করেন।