প্রবাস মেলা ডেস্ক: ১২ অক্টোবর ২০১৯ শনিবার বিকাল ৪ ঘটিকায় সীতাকুন্ড নামার বাজারস্থ ল্যাবরোটেরিজ মিলনায়তনে সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান কৃষিবান্ধব জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা নুরুল মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইয়েদ মিয়া, সাবেক মুরাাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক ও কৃষকলীগ নেতা মোঃ কামাল উল্ল্যাহ, সীতাকুন্ড উপজেলা কৃষকলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মোঃ ওয়াহিদী, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, শামছুল আলম, শামছুল হক, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, কবি লেখক সাহিত্যিক আব্দুস শুক্কুর চৌধুরী, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, পৌর কাউন্সিলর মাসুদুল আলম মাসুদ, এস এম করিম ভাসানী।

বর্ধিত সভায় কৃষক লীগকে কৃষকের নানামুখী দাবী যথাযথভাবে সরকারের নিকট উপস্থাপনের জন্য আহ্বান জানানো হয়। এছাড়া আগামী ৩০ অক্টোবর কৃষক বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচীর উপর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে আহ্বান জানান কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী। কৃষকদের ধানসহ ন্যায্য দাবীসমুহ বাস্তবায়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সম্ভব সব ধরনের সহযোগীতা কামনা করেন বিশেষ অতিথি জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
সমাপনী বক্তৃতায় ইঞ্জিনিয়ার আজিজুল হক সকল ইউনিয়নসমূহকে সম্মেলনের সার্বিক প্রস্তুতি গ্রহণে আহ্বান জানান।
উল্লেখ্য যে গত ২২ সেপ্টেম্বর সীতাকুন্ড উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠিত হবার পর তিন তিনটি সাংগঠনিক কর্মসূচী সফলভাবে ইতিপূর্বে সম্পন্ন হয়।