রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন প্যারিস ফ্রান্স এর পক্ষ থেকে যুক্তরাজ্যের মহানগর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট যুবায়ের সিদ্দিকী সেলিম কে সংবর্ধনা দেওয়া হয়েছে। অজয় দাশ ও হাসান সিদ্দিকীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জুবায়ের সিদ্দিকী সেলিম ভাইস প্রেসিডেন্ট লন্ডন মহানগর যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালুকদার মুনসুর আহমেদ মনপুর, এম এ কাশেম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স আমলীগ।
এ সময় বক্তব্য রাখেন সোনাম উদ্দিন খালেক, সালেহ আহমেদ চৌধুরী, হাসান সিরাজ, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক, আহমেদ হামিদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, খায়রুল আমিন খসরু, সেলু ওয়াদা সেলু সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, সাইদুর রহমান সাইদ, আলামিন খান, বাচ্চু মিয়া সিদ্দিকী জিল্লুর খান, সাইদুর রহমান, হাসান সিদ্দিকী, আবুল হোসেন, সিদ্দিকী মিয়া, মিনহাজুল ইসলাম, রাহেল, সাহা সামাদ সহ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন প্যারিস ফ্রান্সের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রবাসীদের স্বার্থে কাজ করবেন বলেও আশ্বাস দেন।