আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আগামী ১৩ অক্টোবর রবিবার বিকেল ৫:৩০ মিনিটে সিডনির ল্যাকান্বা রেলওয়ে প্যারেডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভার আয়োজন করেছেন আইরাইট মানবধিকার সংগঠন।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান এ প্রতিবাদ সভায় সবাইকে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ৬ অক্টোবর রোববার রাত ৩টার দিকে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ওই রাতেই হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থীরাসহ দেশে-বিদেশে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের সুষ্ঠ ও দ্রুত বিচার দাবী করছেন সকলেই।