অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ৩৩ তম ফোবানা সম্মেলনে যোগদানসহ ১২ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ওমানে ফিরেছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি। মাস্কাট আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান সমিতির নেতৃবৃন্দ।
নিউইর্য়কে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মলনের বিজনেস নেটওর্য়াকিং অধিবেশনে বক্তব্য দেয়া ছাড়াও আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ওমান প্রবাসের ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের নানাদিক নিয়ে বিশ্ব ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।।
সম্মেলন শেষে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, নিউজার্সি, আটলান্টিক, অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সাথে মিলিত হন মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।
ফোবানার আমন্ত্রণে প্রবাস বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের ১০ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জনাব ইয়াছিন চৌধুরী যোগ দিয়েছেন উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলনে যোগ দেন।