অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: গত শুক্রবার রাত আটটায় ক্লাবের মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী হলে অনুষ্ঠিত হয় ‘পুরুষ ও মহিলা বন্ধ্যাত্ব প্রতিরোধ ও প্রতিকার এ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হ। ক্লাবের সম্মানিত সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত এম্বোলজিস্ট এন্ড আই সি এস আই মেইস্ট্রো ডক্টর ভি এম টমাস(পি এইচ ডি,এফ এস বি, চেয়ারম্যান চেন্নাই ফাটিলিটি সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আজাদ খান, সি ই ও চেন্নাই ফাটিলিটি সেন্টার বাংলাদেশ।

গেস্ট অব অনার হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়র রকিবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সহ সভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল ও সাধারণ সম্পাদক এম এন আমিন।
ক্লাবের মহিলা উইংস এর ভারপ্রাপ্ত কনভেনর ডাক্তার জান্নাতুল নাইম জুঁই এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ভি এম টমাস ও প্রধান বক্তা আলহাজ্ব আজাদ খান।
বক্তারা বন্ধ্যাত্ব প্রতিরোধ ও প্রতিকার এ বিস্তারিত করণীয় ও চিকিৎসা সম্পর্কে পরামর্শ প্রদান করেন এবং উপস্থিত শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন। যাদের সন্তান হয়নি বা হচ্ছে না এবং এই সংক্রান্ত জটিলতায় যারা আছেন তারা চিকিৎসার জন্য যদি চেন্নাই যেতে হয় তারা সোশ্যাল ক্লাবের রেফারেন্স এ বিশ হতে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যার ফলে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক আর্থিক সাশ্রয় হবে।

ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে ক্লাবের সকল কর্মকর্তাদের এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভা শেষে সকলেই নৈশভোজে অংশ নেন। সোশ্যাল ক্লাবের এই মহতী উদ্যোগ এর জন্য উপস্থিত সবাই ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।