মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাকছুদুর রহমান মিয়া মাকছুদ।
তিনি বলেন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, এই দল মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে চায়, বিএনপি সরকার গঠন করে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষে সব সময় কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ কাজী শফিউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেদওয়ানুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু নীল রতন দাস। বিশেষ অতিথি ছিলেন দুবাই স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, দুবাই যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মামুন হাওলাদার, আবদুল জলিল, কায়েস আহাম্মেদ, মদরিছ আলী, মোঃ ইব্রাহীম খলিল সাংগঠনিক সম্পাদক দুবাই স্বেচ্ছাসেবক দল।
প্রতিবাদ সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন মোঃ সোহেল মিয়া, মোঃ মশিউর রহমান, মোতালেব, সৈয়দ বদরুল আলম বাদল, মেজবাহ প্রামানিক, রিপন সরকার, সভাপতি, সোনাপুর ইউনিট যুবদল।
এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল আহাদ, ফয়েজ আহাম্মেদ, জসিম উদ্দিন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ সোহাগ, মোঃ আব্দুল্লাহ, মাসুদ দেওয়ান, মোঃ শিপন আরো অনেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বন্ধু দল, এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।