প্রবাস মেলা ডেস্ক: ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন তরুণ মিডিয়াকর্মী আসিফ রাব্বি এবং নিঝুম। প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে আলাপচারিতায় তারা দু’জনে ভবিষ্যতে মিডিয়ায় দর্শক-শ্রোতাদের ভালোবাসায় এগিয়ে যেতে চান বলে জানান।
এ সময় আসিফ রাব্বি বলেন, গান করা, গান লেখা, সুর করা এবং অভিনয় করাই আমার পছন্দ। বর্তমানে বিভিন্ন স্টেইজে পারফর্ম করা, শর্ট ফিল্মে অভিনয় এবং গানের মডেল হিসেবে কাজ করছেন বলে জানান সম্ভাবনাময় এই তরুণ অভিনেতা।
কিছু দিনের মধ্যে নিজের সুর, কথায় এবং অভিনীত মিউজিক ভিডিও ‘আমি কেঁদেছি অনেক’, ‘তুমি ওপারে’, ‘যখন মাগো তোমার কথা’ এই শিরোনামে গানগুলোর
কাজ করা হবে বলে জানান তিনি।
অপরদিকে নিঝুম ছোটপর্দার টেলিভিশনে বেশ কিছু কাজ করেছেন বলে জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা অভিনয় করা, আমায় সখ অভিনয় কে নেশা আর পেশা হিসেবে নেয়া। সুযোগ পেলে ভবিষ্যতে মিডিয়ায় ভালো কিছু করার প্রত্যাশার কথা জানান নিঝুম।
পরে তারা প্রবাস মেলা’র চীফ রিপোর্টারের সাথে ফটোসেশনে অংশ নেন।