প্রবাস মেলা ডেস্ক: আগামী ২৭ অক্টোবর ২০১৯ রবিবার সিঙ্গাপুরে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশিদ আলমের সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। ‘নৃত্য গীতের ছন্দে, আজি ভরা আনন্দে’ স্লোগানে সিঙ্গাপুর পলিট্যাকনিক কনভেনশন সেন্টারে (spcc) অনুষ্ঠিতব্য এই সঙ্গীতসন্ধ্যায় দেশের আরও নামি-দামি শিল্পীরা অংশ নিবেন বলে জানা গেছে।
প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির ছোঁয়া দিতে ডিএমইএবিএস (DMEABS) এর আয়োজনে উক্ত সঙ্গীতসন্ধ্যা উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪ এর তানিন তান্হা এর উপস্থাপনায় অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলা গানের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খুরশিদ আলম। এছাড়াও জনপ্রিয় শিল্পী নীলা আক্তার, প্রিয়াংকা বিশ্বাস, নৃত্যশিল্পী মো: নাজিফ মাহ্ফুজ, মেহরাজ হক, মিম চৌধুরী, হাসনা ফিতরিয়া ফাহমিদা বানু, জান্নাতুল ফেরদৌস সহ দেশের প্রথম সারির একঝাঁক শিল্পীরা উক্ত সঙ্গীতসন্ধ্যায় অংশ নিবেন।
এই অনুষ্ঠান সফল করতে সিঙ্গাপুরে বসবাসরত বাংলা সংস্কৃতিপ্রিয় প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।