কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে পবিত্র নগরী মক্কা-মদিনা, জেদ্দা, দাম্মাম, তায়েফ, খামিস মোশায়েত ও রাজধানী রিয়াদসহ পুরো সৌদি আরব জুড়ে প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে শূন্য হাতে পাঁচ দিনে দেশে ফিরেছেন সাড়ে তিনশ বাংলাদেশি শ্রমিক।
জানা যায়, গত নয় মাসে দশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী সৌদি থেকে ফিরেছেন। ফেরত আসা শ্রমিকদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমান বন্দরে খাবার সরবরাহসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা দেওয়া হয়েছে ফেরত যাওয়ায় কর্মীদের এক কাপড়েই বিমানে তুলে দেওয়া হয়েছে।
কর্মীদের অভিযোগ, অনেকেরই ২০২০ পর্যন্ত তাদের আকামার মেয়াদ থাকা স্বত্ত্বেও তাদের ফেরত পাঠানো হয়েছে।
এদিকে বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তার সফরের মধ্যেই প্রতিদিন বাংলাদেশিদের ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে সৌদি প্রশাসন।
সৌদি প্রেস এজেন্সির সংবাদ অনুযায়ী, দেশটির কর্তৃপক্ষ তাদের চলমান অভিযানে কাজ ও থাকার নিয়ম লঙ্ঘনের দায়ে প্রায় ৩৮ লাখ বিদেশিকে গ্রেপ্তার করেছে। ২০১৭ সালের নভেম্বর থেকে এ অভিযান চলছে। দেশটির কর্তৃপক্ষ তাদের চলমান অভিযানে কাজ ও থাকার নিয়ম লঙ্ঘনের দায়ে প্রায় ৩৮ লাখ বিদেশিকে গ্রেপ্তার করেছে। ২০১৭ সালের নভেম্বর থেকে এ অভিযান চলছে।