ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ১৫ সেপ্টেম্বর রবিবার লেবাননে বিভাগীয় শহর জুনিতে মনমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী ভাই-বোন সংগঠন ৪র্থ বছরের নতুন কমিটি গঠন করল। লেবানন প্রবাসীদের প্রাণের সংগঠন প্রবাসী ভাই-বোন সংগঠন। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে বিগত চার বছর ধরে অসংখ্য অসহায় প্রবাসীদের বিভিন্নভাবে সেবা দিয়ে চলছে এই সামাজিক সংগঠনটি ।
এরই ধারাবাহিকতা ধরে রাখতে এবং সংগঠনটিকে আরো শক্তিশালী করতে মোঃ শরীফ খানকে সভাপতি ও জান্নাতুল ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে কমিটি ঘোষণা করেন প্রধান আহ্বায়ক দুলাল মিয়া। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোরশেদ আলম, ওমর ফারুক, আব্দুর রহমান, মোবারক হোসেন, নাজমুল হাসান, সাংবাদিক জুবায়ের, সাহাবুদ্দীন, জামির হোসেন, মহিলা সম্পাদিকা ফিরোজা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা লেবাননের অসহায় অসুস্থ প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে লেবাননের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য প্রবাসী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।