প্রেস রিলিজ: আসছে সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি’র একটি অসাধারন গান ‘সংসার’ এর মিউজিক ভিডিওটি। লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। সঞ্জয় শীল এর কথায় প্লাবন কোরেশীর সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আতিকুর রহমান আতিক। ফোক ঘরানার শিল্পী কামরুজ্জামান রাব্বির গায়কীতে গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদের মুগ্ধ করবে।
মনোরম কিছু লোকেশনে চিত্রায়িত গানটির ভিডিওটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা খান মাহি।
গানটি প্রসঙ্গে শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ভিন্নধর্মী আমার এই গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে, বিশেষ করে গানটির কথা ও সুরে দর্শক-শ্রোতারা বৈচিত্র কিছু পাবে। গানটির সফলতা নিয়ে আমি খুবই আশাবাদি।