হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর রবিবার বাঙালি অধ্যুাষিত জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক মেসবা আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাকসুর জি.এস. বর্ষীয়ান ছাত্রনেতা ড. প্রদীপ রঞ্জন কর। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: ফরিদ আলম।

মঞ্চে উপস্থিত ছিলেন মো: হাজী শফিকুল আলম, মো: হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো: কামরুজ্জামান, আইরিন পারভীন, বিশিষ্ট ছাত্রনেতা হিন্দাল কাদীর বাপ্পা, চন্দন দত্ত, শাহ্ মো: বখতিয়ার, এম এ করিম জাহাঙ্গীর, শরীফ কামরুল আলম হীরা, কায়কোবাদ খান, আশাফ মাসুক, লিটু গাজী, মো: ইলিয়ার রহমান, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, মো: সাখাওয়াত হোসেন চঞ্চল, জালাল উদ্দিন জলিল, মঞ্জুর চৌধুরী, মো: আশরাফ্ উদ্দিন, মো: আবু মিয়া, মো: জামাল হোসেন, এ.কে.এম আলমগীর, হোসেন সোয়েল রানা প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম সাধারন অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে তাঁর শুভ আগমনে বিমান বন্দরে স্বাগত অভ্যর্থনাসহ সপ্তাহব্যাপী তাকে ঘিরে সকল কর্মসূচী সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়।