প্রবাস মেলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রে চিত্রনায়ক হিসেবে বেশ পরিচিত নাম মারুফ আকিব। ‘জ্যোতি’ সিনেমার মধ্যে দিয়ে মূলত বড় পর্দায় জায়গা করে নেন তিনি । ছবিটি বেশ সুপারহিট হয়েছিল । এরপরে মারুফকে আর পিছনে তাকাতে হয়নি, প্রায় চল্লিশটির মতো সিনেমায় তিনি কেন্দ্রীয় নায়কের চরিত্রে অভিনয় করেছেন ।
বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে মারুফ আকিব জানান , প্রায় এক ডজন ছবির শুটিং চলছে, এছাড়া আরো কয়েকটি নতুন ছবির কথা চলছে ।

মারুফ জানান, একটা সময়ে এখনকার চেয়েও বেশি ব্যস্ততা ছিল, কারণ তখন কেন্দ্রীয় নায়কের ভূমিকায় কাজ করেছি ,তবে কালের বিবর্তনে বদলে গেছে অনেক কিছু । এখন নিজেকে বিভিন্ন চরিত্রে রূপান্তরিত করছি গল্পের কারণে, প্রথম কথা হচ্ছে আমি একজন অভিনেতা , নিজেকে কখনো নায়ক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করি নি।
মারুফ আরো বলেন , একজন অভিনেতা এক চরিত্রে আটকে থাকতে পারে না । আমিও দুই একটা নাটক সিরিয়ালেও কাজ করেছি , জনপ্রিয় সিরিয়াল বাংলা ভিশনে গুলশান এভিনিউ এবং লাল নীল বেগুনি তে কাজ করেছি । প্রচুর প্রশংসা এবং ভালোবাসা পেয়েছি দর্শকদের কাজ থেকে ।

গেলো কোরবানির ঈদে ‘রাজমকুমার ‘ নামে একটি ওয়েব সিরিজে কাজ করছি , সিনেমার গল্প নিয়ে দারুন একটি কাজ ছিল, এটির বেশ ভালো সাড়া পেয়েছি । সরকারি আমলা কর্মচারীরা এক সময় কর্মক্ষেত্র থেকে অবসর নেয় কিন্তু একজন অভিনেতা পর্দায় থাকেন ততক্ষন যতক্ষণ বেঁচে থাকেন, তাদের কোনো অবসর নেই, তাই নিয়মিত কাজ করে যেতে চাই ।
মারুফ আকিবের সর্বশেষ ছবি ছিল ‘অন্ধকার জগৎ’ এবং ‘বয়ফ্রেন্ড’। তবে তার দর্শক নন্দিত জান্নাত ছবিতে ।

বর্তমানে আগুন, তোলপাড় , রাগী, মন দেবো মন নেবো , আনন্দ অশ্রু, গোপন সংকেত, স্বপ্নে দেখা রাজকন্যা, বেসামাল ছবির শুটিং চলছে বলে জানান।
প্রসঙ্গত মারুফ আকিবের চিরশত্রু, আব্বাস দারোয়ান, ভালোবাসার লাল গোলাপ, পিতামাতার আমানত, জ্যোতি, ঘর-দুয়ার, জান আমার জান, বাপ্ বেটির যুদ্ধ, মুক্তির সংগ্রাম, সৎ মানুষ, কিং খান, দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে, রূপ নগরের রাজকন্যা, কে অপরাধী, গরিব এর মন অনেক বড়, অজানা শত্রু, দুই নাগিন জনপ্রিয় ছবি।