সিউল, দক্ষিণ কোরিয়া: ১ সেপ্টেম্বর ২০১৯ বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় এক অভিজাত রেস্টুরেন্টে দক্ষিণ কোরিয়া কোরিয়া বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি জনাব হারুন অর রশিদ হিরণ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা।
সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সহ সভাপতি জুবিলি মিয়া, সহ সভাপতি আবুল মনসুর মামুন, সহ সভাপতি রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, নুর মোহাম্মদ সুমন সহ প্রমুখ।
সভাপতিত্ব করেন জনাব বাদল মিয়া (সভাপতি উইজংবু প্রাদেশিক বিএনপি, দক্ষিণ কোরিয়া) । এতে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আজ দেশের অবস্থা এমন এক পর্যায়ে পৌছেছে যেখানে নেই কোন গণতন্ত্র, জনগণের নিরাপত্তা, মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার।
এই পরিস্থিতিতে দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশে বিদেশে অবস্থানরত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় সামনে দেশের অবস্থা আরো ভয়াবহরূপ ধারণ করবে।