প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবং সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এর মাতা জনাবা মমতাজ বেগম গতকাল ২ সেপ্টেম্বর সোমবার সকালে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছিলন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় তাকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জনাবা মমতাজ বেগমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় তার সন্তানেরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।