মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা ২৩ আগস্ট শুক্রবার সারজায় স্থানীয় একটি হেটেলে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা আহমদ আলী জাহাঙ্গীরের।
যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম চুয়েটের সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক পটিয়ার সাংসদ সুলতান আহমেদ কুসুমপুরীর সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইদ্রিস সুলতান কুসুমপুরী, মোহাম্মদ আমির হোসেন, মোঃ নুরুল আবছার, কমিউনিটিনেতা মোহাম্মদ আকরামুজ্জামান, নুরুল আলম, সাবেক ছাত্রনেতা দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয় সহ-সভাপতি জসিম উদ্দিন পলাশ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম মুনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ব্যাংকার নাফিস উল্লাহ, মোহাম্মদ আমিন, হাফেজ সফিকুল ইসলাম প্রমুখ। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন হাফেজ শফিকুর রহমান, প্রকৌশলী রাসেল আহমদ, মুসলিম উদ্দিন মিলন, নোমান আহমেদ, মুনিরুজ্জামান মুনির।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের এবং ২১ আগস্টে নারকীয় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।