মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাতে এই প্রথম শুধুমাত্র বাংলাদেশিদের নিয়ে বিশাল আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৩ আগস্ট শুক্রবার শারজাহ মদিনা স্টেডিয়ামের আমিরাতের ৭ টি স্টেট থেকে আসা বাংলাদেশিদের নিয়ে ৪০ টি টিম অংশগ্রহণ করে, খেলোয়ারদের সংখ্যা ছিলো ৮০ জন ।
এই প্রথম জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই। প্রত্যেকটি টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল থেকে দুবাইয়ের মুশফিক-সুমন চতুর্থ স্থান, আল আইনের রাসেল-হামিদ দ্বিতীয় পজিশন, রাস আল খাইমার ইসমাইল-ইয়াসিন রানারআপ এবং আবুধাবির মামুন – আজম টিম সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ান হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আল রিয়াদা রিয়েল স্টেট এর সত্বাধীকারী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী সেলিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সদস্য মুনসুর সবুর, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির জোবায়ের, সাধারণ সম্পাদক মামুনর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং আরো অনেক প্রবাসী। খেলা দেখতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।