প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ভারতে রাজস্থানের জয়পুরে AIDC টেকনোলজি এসোসিয়েশন অব ইন্ডিয়ার ৮ম সামিট ২০১৯ অনুষ্ঠিত হয়। রাজস্থানের পাঁচতারকা হোটেল জে.ডাব্লিউ ম্যারিয়াটে ১৭-১৯ আগস্টে অনুষ্ঠিত এ সামিটে বিশ্বের ১৩ টি দেশের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উক্ত সামিটে বাংলাদেশ থেকে সলিউশন্স ওয়ান অটোমেশন লি: সহ আরও ৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সামিটে সলিউশন্স ওয়ান অটোমেশন লি: এর পক্ষে প্রতিষ্ঠানটির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শরীফ মুহম্মদ রাশেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শহীদ উল্লাহ সম্মাননা (ক্রেস্ট) গ্রহণ করেন ।
উল্লেখ্য, বাংলাদেশের অটোমেশন সিকিউরিটি প্রোডাক্ট বিজনেসে বিশেষ অবদানের জন্য সলিউশন্স ওয়ান অটোমেশন লি: কে এই সম্মাননা দেওয়া হয়।