সৈয়দ মামুন হোসেন, মানামা,বাহরাইন: সমাজসেবায় অঙ্গীকারবদ্ধ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদের নব নির্বাচিত সভাপতি আলাউদ্দিন আহমেদ স্বদেশ গমন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দীন আহমেদ।
অর্থ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক আবুল বাশার। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টা- সোহেল সরকার, বিশেষ বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি-শারটিন মুন্সী, সহ-সভাপতি -গিয়াস উদ্দিন, সহ-সভাপতি -আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদকসবুজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (রামীম মুন্সী) সহ-সাংগঠনিক সম্পাদক মিঠু সরকার প্রমুখ।