সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইন বাংলাদেশি প্রবাসী স্টুডেন্টসদের প্রিয় সংগঠন কিশোর মেলা বাহরাইনের উদ্যোগে ২ আগস্ট ২০১৯ শুক্রবার বাহরাইনে বাংলাদেশি প্রবাসী স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের নিয়ে আয়োজন করেছে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মানামা ইউনিট, মোহাররাক ইউনিট, সালমাবাদ ইউনিট, রিফা ইউনিট, হামাদ টাউন ইউনিট, খামিস ইউনিট।প্রতি ইউনিটের ছাত্রদের নিয়ে মোট ছয়টি ম্যাচ সম্পন্ন হয়।
খেলায় কিশোর মেলার কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর মেলা বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহব্বত হোসেন বাচ্ছু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর মেলার কেন্দ্রীয় পরিচালক জয়নাল আবেদ্বীন।
এছাড়া কিশোর মেলার ইউনিট পরিচালক মোহাম্মাদ আইয়ুব, মোহাম্মদ আবদুল হান্নান, মেসবাহ উদ্দিন তামিম , ইন্জিনিয়ার মহিউদ্দিন, সম্রাট আহমেদ, জুবায়ের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় মানামা জুনিয়র টিম ৪-০ গোলে মোহাররাক জুনিয়র টিমকে হারিয়ে বিজয় অর্জন করে।