প্রবাস মেলা ডেস্ক: ডাঃ দীপু মনি’র স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ এর রোগ মুক্তি কামনায় ২ আগস্ট শুক্রবার শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে শাহরাস্তি ঠাকুরবাজারস্থ প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়ির সহ সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারী, প্রচার সম্পাদক খুদে শিল্পী আরমান হোসেন, সদস্য রৌশন আরা বেগম, নাজমুন নাহার প্রমুখ।
অপরুপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে ডাঃ দীপু মনি এমপি’র স্বামী বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ এর জন্য দোয়া করার আহবান জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা জাহাঙ্গীর আলম।