সৈয়দ মামুন হোসেন মানামা, মানামা, বাহরাইন: সমাজ সেবায় অঙ্গীকারবদ্ধ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটির অভিষেক উপলক্ষে শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আলাউদ্দীন আহামেদের সভাপতিত্বে সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শাটিন মুন্সি, আবুল বাসার, কামাল আহমেদ, এস এ সাচ্ছু ভূইয়া, মোঃ জালাল মিয়া, শফিকুল ইসলাম, শামীম আহমেদ, হেলাল মিয়া, সেলিম মিয়া, শাহ আলম, আনোয়ার মিয়া, সুজন, লামিন মুস্নী, ইমরান, গিয়াস মিয়া, আলীম, টিটু মিয়া, মিটু সরকার, রফিক আলামিন বিজয় প্রমুখ।
পরে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ১০১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।