সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লিটল বাংলাদেশ, লস এঞ্জেলস এর কমিউনিটির পক্ষ থেকে বর্তমান কনস্যুলেট জেনারেল প্রিয়তোষ সাহাকে অপসারণের দাবিতে ২৯ জুলাই স্থানীয় সময় বিকাল ৫ এক মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে তৌফিক সোলাইমান খান তুহিন, সুবর্ন নন্দী, শাহ আলম, সিদ্দিকুর রহমান, পান্না খান, বাবুল, আবুল খালেক, জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেট অফিস লস এন্জেলস, ক্যালিফোর্নিয়া। এখানে প্রবাসী বাঙ্গালিদের ২০-২৫ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে লিটল বাংলাদেশ কমিউনিটি যা সিটি কর্তৃক অনুমোদিত। এই লিটল বাংলাদেশের জনগণের সুখ-দুঃখ হাসি-কান্নার সাথে দল-মত নির্বিশেষে একে অপরের সুখে-দুঃখে সমভাগে সমব্যথী । কিন্তু দুঃখের সাথে বলতে হয়- বর্তমান কন্সুলার প্রিয়তোষ সাহা আমাদের কমিউনিটি কে কলঙ্কিত করেছে, তার হাতে মুক্তিযোদ্ধা আবু তাহের লাঞ্চিত হয়েছে, কমিউনিটিকে বিভক্ত করে একের বিরুদ্ধে অন্যকে উসকানি দিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত করার অভিযোগ তুলেন তারা।
তারা কন্সুলারের বিরুদ্ধে সরকারি খরচে তার ব্যক্তিগত আত্মীয়-স্বজন, হিন্দুদের মধ্যে বিভক্তি সৃষ্টি করারও অভিযোগ করেন। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করার জন্য প্রতিবাদ সমাবেশে দাবি জানানো হয়।