ক.ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি:: বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার কনসাল জেনারেল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে জানা যায় যে, আগামী ২৬ ও ২৭ জুলাই ২০১৯ শুক্রবার ও শনিবার খামিস মোশায়েতস্থ ইশারা খায়াতিন সংলগ্ন বাংলা মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ ভবনে অবস্থান করবেন।
শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন । খামিস মোশায়েত সহ পার্শ্ববতী এলাকার বাংলাদশি প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সকল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেল এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয় ।
এ ছাড়া ও ওয়েজ আর্নার্স বোর্ডের সদস্যপদ নিবন্ধন করা হবে ।