প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো নবীন প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী কাজী শরীফের ‘মন পাহারায়’ গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিওটি। কাজী শরীফের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
চমৎকার কিছু লোকেশনে নির্মিত এই গানটির মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন জারা ও কাজী শরীফ নিজেই। গানটি প্রসঙ্গে সুরকার রাজন সাহা বলেন, কাজী শরীফ একজন নবাগত শিল্পী। তার চমৎকার গায়কীর কারনে আমি গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছি। আশা করি রোমান্টিক মেলোডী ধারার এই গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদের অবশ্যই ভালো লাগবে এবং গানটি আপনারা বারবার দেখবেন ও তার সাফল্য কামনা করছি।
গানটির লিঙ্ক : https://youtu.be/bvgkuGZjNpk