তপন দেবনাথ, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র: আগামী ২৭ ও ২৮ জুলাই তৃতীয়বারের মতো লস এঞ্জেলসে আনন্দ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভার্জিল মিডল স্কুলের মাঠে প্রতিদিন বিকার ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় এবারের আমন্ত্রিত শিল্পীরা হলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানী, আরেফিন শুভ, ইমন সাহা, টনি ডায়েস, প্রিয়া সাহা, হাসির রাজা আবু হেনা রণি, গল্প, এম এ শোয়ব, অহনা ডায়েস, কাজী মশহুরুল হুদা, মাহফুজা মম, শাহ মাহবুব, সরোজ ব্যান্ড আরো অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. কালী প্রদীপ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কন্স্যাল জেনারেল প্রিয়তোষ সাহা ও সিটি কাউন্সিল প্রেসিডেন্ট হার্ব জে উইসন জুনিয়র।
তৃতীয়বারের মতো আয়োজিত লস এঞ্জেলস আনন্দ মেলায় এবারই অধিক সংখ্যক স্বনামধন্য শিল্পীরা যোগদান করবেন। ইতিমধ্যে শিল্পীরা লস এঞ্জেলেসে এসে পৌঁছাতে শুরু করেছেন। মেলায় চিত্র বিনোদন ছাড়াও বিভিন্ন প্রকার খাবার, বই, গহণা, কপড়সহ রকমারী স্টল থাকবে। পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠান সম্পূর্ণ ফ্রি।
বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব লস এঞ্জেলেস এ অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানের প্রেসিডেন্ট খান মোহাম্মদ আলী ও সেক্রেটারি শাহেদ খান ঢুলী দু’দিনব্যাপী এই আনন্দ অনুষ্ঠানে সবান্ধবে ও সপরিপারে যোগদান করে আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।