আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া: বিক্রমপুর পরগনা ঢাকা থেকে ১২ মাইল দক্ষিণে অবস্থিত এবং বর্তমানে এ অঞ্চলটি মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এলাকা। সুপ্রাচীন কাল থেকেই এই অঞ্চল তার বৌদ্ধ জ্ঞান চর্চার জন্য এবং পরবর্তীতে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত। বিক্রমপুর ছিল রাজা বিক্রমাদিত্যের রাজধানী। এই এলাকায় বাংলার বহু কীর্তিমান ব্যক্তির জন্ম হয়েছে।
এখানকার কৃতী সন্তানের মধ্যে রয়েছেন অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, ব্রজেন দাস, সত্যেন সেন প্রমুখ। দিনভর আড্ডা, হইহুল্লোড়, স্মৃতি রোমন্থন, দলে দলে ছবি তোলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে গত গত ২৯ জুন অস্ট্রেলিয়া প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিক্রমপুর ওয়েলফেয়ার সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
উৎসবটি সিডনির অলিম্পিক পার্কের ব্লাক্সল্যান্ড রিভারভিও পার্কে অনুষ্ঠিত হয়। আজ থেকে ২৫ বৎসর আগে পর পর দুইবার বিক্রমপুরবাসিদের এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই পুনর্মিলনী প্রধান আয়োজক গামা আব্দুল কাদির। তাঁর সাথে অন্যান্য সহযোগীরা হলেন লিয়াকত আলী স্বপন, ফরহাদ ডালিম, মামুন, দিদার, নোমান শামীম প্রমুখ।
সুস্বাদু মধ্যহ্নভোজের পর অনুষ্ঠান সফল করার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন আয়োজকরা।